ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নারায়ণগঞ্জে রডের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৩,  9:30 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রডের নিচে চাপা পড়ে মো. শাকিল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। কেরানীগঞ্জ এলাকার দ্বীন ইসলামের ছেলে শাকিল। বর্তমানে ওই কারখানার ভেতরে কোয়ার্টারে থাকতেন। মৃতের সহকর্মী আরিফ জানান, নয়াপুর মোনতাহার স্টিল মিলে শ্রমিক হিসাবে কাজ করতেন শাকিল। শনিবার সকালে কাজ করার সময় ওপর থেকে বেশকিছু রড পড়ে যায়। সে সময় ওই রডের নিচে চাপা পড়ে আহত হন শাকিল। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম