ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নারায়ণগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

#

১৯ মে, ২০২৩,  8:37 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসরীন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা।  এর আগে শুক্রবার (১৯ মে) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাসরীন আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত ওই নারী গতকাল রাতে একটি বাউল গানের আসরে গান শুনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানালে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। আমরা এ বিষয়ে তদন্ত করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম