ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৩,  5:04 PM

news image

নারায়ণগঞ্জের চনপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন পথচারী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে যুবকরা ঘটনাস্থলের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন। গুলিবিদ্ধরা হলেন: মো. সানি (১৭), সম্রাট পারভেজ (২১) ও মো. রুমান (১৮)। আহতদের দাবি, তারা চনপাড়ায় থাকেন। সকালে স্থানীয় জয়নাল গ্রুপ আর শমসের-শাহবুদ্দিন-রায়হান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। তারা সেখান দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সংঘর্ষের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সম্রাট ও রুমান পায়ে গুলিবিদ্ধ হয়েছে; আর সানি শরীরের সংবেদনশীল অংশে। সানির অবস্থা আশঙ্কাজনক। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকার। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম