ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নারায়ণগঞ্জে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২১,  6:20 PM

news image

নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে আনিল নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চবিদ্যালয়ের পেছনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিল পাইকপাড়া এলাকার সরদার গলির নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত।

সে নিয়মিত এলাকার গলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো। বিকেলে আনিল টিকটকের ভিডিও বানাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পাইকপাড়া এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন একটি তিন তলা ভবনের ছাদে ওঠে। ভিডিও করার এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এতে তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢামেকে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার প্রোফাইলে শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল বলেন, এ ধরণের কোওনা খবর আমার জানা নেই। কেউ থানায় অভিযোগ করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম