ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ সবাই মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  8:09 PM

news image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ৫৫ বছর বয়সী হাসিনা মমতাজ। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হলো। এর আগে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভাস্থ দিঘিরপাড় এলাকায় একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন, সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯), সোহান (৪৫) ও হাসিনা মমতাজ (৫৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসিনার মৃত্যু হয়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম