ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪,  5:06 PM

news image

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চলতি নভেম্বর মাসে এটি তৃতীয়বারের মতো ফেরি চলাচল বন্ধ করার ঘটনা। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা এবং কাজিরহাট ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথের নাব্য সংকটের কারণে এই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে প্রভাব পড়ছে। বিশেষ করে এই রুটের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ অনেক বেড়ে যায়। নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন চলতি নভেম্বর মাসের ১ তারিখ শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা ও ৮ তারিখ শুক্রবার রাত ১১টা থেকে শুক্রবার ৬১ ঘণ্টা ২০ মিনিট এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, এপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা ফেরি নিয়ে বসে আছি, বিআইডব্লিউটিএ উপযোগী করে দিলেই আমরা ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম