ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২৬,  5:02 PM

news image

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে মাছ শিকার শেষে ফেরার পথে দুইটি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৫ জুন) দুপুরে নাফ নদীর মোহনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা মো. ফায়সাল (২৩), সৈয়দুর রহমান (১৯), সৈয়দ আলম (২২), মো. হেলাল (১২), মো. জলিল (১৩), আজম উল্লাহ (১০) ও মো. ফায়সাল (২২)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাফ নদীর মোহনা থেকে সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি জেলেদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, মাছ শিকার শেষে অন্য জেলেরা ফিরে এসে সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানান। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জেলে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসন তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম