ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নাটোরে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২২,  4:34 PM

news image

নাটোরে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ট্রাকচালক আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম। জানা গেছে, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস,

রাজশাহী থেকে ছেড়ে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক আবু মুসার মৃত্যু হয়। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পরে আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম