ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

নাগেশ্বরীতে আলিম পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১১জন

#

০২ ডিসেম্বর, ২০২১,  9:26 PM

news image

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলিম/এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় প্রথম দিনে কোরআন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী উপজেলার ৫টি সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা নাগেশ্বরী কামিল এম এ মাদ্রাসা কেন্দ্র-৩৭৩ এ অংশ গ্রহণ করেছে।

নাগেশ্বরী ৩৭৩ নং কেন্দ্রে এ বছর মোট পরীক্ষার্থী  ২৯৩ জন,বিজ্ঞান শাখায় ৩৬জন। প্রথম দিনেই ১১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম সার্বক্ষণিক পরীক্ষার  হল পরিদর্শনের দায়িত্ব পালন করেন। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরীক্ষার হল পরিদর্শন করেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, আমিনুর রহমান রুবেল, অধ্যক্ষ পশ্চিম পয়রাডাংগা আলিম মাদ্রাসা। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন হাতেম আলী খন্দকার, নেওয়াশী ইসলামীয়া আলিম মাদ্রাসা। পরীক্ষা চলাকালীন সময় কোন বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম