ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নাগা চৈতন্যকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করলেন সামান্থা

#

বিনোদন ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  8:08 PM

news image

নিজের জীবন থেকে নাগা চৈতন্যকে ঝেড়ে ফেলেছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, এবার সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। এবার এ অভিনেত্রী ইনস্টাগ্রামে সাবেক স্বামীকে ‘আনফলো’ করেছেন বলে বুধবার জানিয়েছে এনডিটিভি। সামান্থা পুরনো সব কিছু ভুলতে চাইলেও নাগা চৈতন্যের সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের সব ছবি এখনও রয়েছে। সাবেক স্ত্রীকে এখনও ‘ফলো’ও করছেন তিনি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ইন্ডাস্ট্রির ‘ইয়ে মায়ে চেসাভ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হন সামান্থা ও নাগা।

সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক প্রণয়ে রূপলাভ করে। ২০১৭ সালে তারা বিয়ে করেন। তাদের সম্পর্কের ফাটল সবার নজরে আসে যখন গত বছর সামান্থা নিজের সোশ্যাল মিডিয়া থেকে ‘আক্কিনেনি’ পদবি বাদ দেন। পরে সোশ্যাল মিডিয়ায় এক অভিন্ন বার্তায় তারা জানান, এক সংসারে তারা আর নেই। তেলেগু সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা ও নাগা একত্রে ‘মানাম’, ‘মাজিলি, ‘ইয়ে মায়া চেসাভ’, ‘অটোনগর সূর্য’সহ নানা সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে রাজি চরিত্রে অভিনয় করে সর্বভারতে জনপ্রিয় হয়ে ওঠা সামান্থা এখন দক্ষিণের সবচেয়ে দামি অভিনেত্রী। গত অক্টোবরে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি। বিচ্ছেদটা যে সামান্থাই চাইছিলেন, সেটিও পরে স্পষ্ট করেছিলেন দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য।  এর পর সামান্থা তার সোশ্যাল মিডিয়া থেকে নাগা চৈতন্যের সঙ্গে থাকা সব ছবি মুছে দিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম