ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  4:25 PM

news image

নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ৬০৩ জনেরও বেশি লোক মারা গেছে বলে জানা গেছে। রবিবার নাইজেরিয়ার মন্ত্রী সাদিয়া উমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ৫০০। কিন্তু কিছু রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে। টুইটারে প্রকাশিত নাইজেরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বন্যার কারণে ১৩ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।  নাইজেরিয়ার মন্ত্রী উমর ফারুক আরও জানিয়েছেন, বন্যায় ৮২,০০০ এরও বেশি বাড়িঘর এবং প্রায় ১ লাখ ১০ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছে। নাইজেরিয়ার চাল উৎপাদনকারীরা সতর্ক করে বলেছেন, বন্যার কারণে খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। নাইজেরিয়ায় চাল আমদানি নিষিদ্ধ। স্থানীয়ভাবে উৎপাদনে উৎসাহ দিতে চাল আমদানি করে না দেশটির সরকার। এএফপি জানিয়েছে, ২০১২ সালে নাইজেরিয়ায় বন্যায় ৩৬৩ জন প্রাণ হারিয়েছিল। বাস্তুচ্যুত হয়েছিল ২১ লাখ মানুষ। সূত্র : ভয়েস অব আমেরিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম