ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে হামলা, নিহত ২৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৫,  5:41 PM

news image

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজের সময় এক মসজিদে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির কাটসিনা রাজ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। স্থানীয় পশুপালক ও কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম