ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

নাইজেরিয়ায় গির্জায় হামলায় নিহত অন্তত ৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২২,  5:55 PM

news image

নাইজেরিয়ার অনদো প্রদেশের একটি গির্জায় প্রার্থনার সময় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রবিবারের এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। ওয়ো শহরের এক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেডারেল মেডিক্যাল সেন্টার (এফএমসি) এবং সেন্ট লুইস ক্যাথোলিক হাসপাতালে যত মরদেহ পাঠানো হয়েছে তার সংখ্যা ৫০ জনের কম হবে না। প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন।

হামলাকারীদের পরিচয় এবং উদ্দেশ্য এখনো জানা যায়নি। বন্দুকধারীরা প্রার্থনাকারীদের ওপর গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অনদো প্রদেশ পুলিশের মুখপাত্র ফুনমিয়ালো ইবুকুন ওদুনলামি জানান, ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথোলিক গির্জায় ঘটনাটি ঘটেছে। অনদো প্রদেশের গভর্নর আনকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদুলু এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা এই আততায়ীদের খুঁজে বের করতে এবং তাদের এর মূল্য চুকাতে বাধ্য করবো। এজ্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালাতে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স, সিএনএন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম