ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৫১ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৫,  6:07 PM

news image

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লেটু রাজ্যে সশস্ত্র হামলায় সোমবার ভোরে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। রাজ্যের অন্য এক অংশে মাত্র দুই সপ্তাহ আগে সংঘর্ষে আরও বহু মানুষ প্রাণ হারান। গত সপ্তাহে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইমএ) জানায়, প্লেটু রাজ্যে কয়েকদিন ধরে চলা একাধিক হামলায় কমপক্ষে ৫২ জন নিহত এবং প্রায় ২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের জন্য পরিচিত। সোমবার, স্থানীয় বাসিন্দারা জানান, বাসসা জেলার জিক্কে ও কিমাক্পা গ্রাম থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দা জোসেফ চুদু ইয়ঙ্কপা  দাবি করেন হামলাকারীরা ছিল পশুপালক, তিনি বলেন, এখনই গণকবর দেওয়া হচ্ছে। ব্যাপক ক্ষোভ ও শোক বিরাজ করছে ওই এলাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম