ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩,  10:49 PM

news image

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫৪ জনের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিভিপি ওয়াল্ড ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় এলাকায় সন্দেহজনক বোমা বিস্ফোরণে কয়েক ডজন গবাদি পশুপালক ও পথচারী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নাইজেরিয়ার মিয়াত্তি আল্লাহ ক্যাটল ব্রিডার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র, তাসি‘উ সুলেমান জানান, ফুলানি পশুপালকদের একটি দল বেনু থেকে তাদের গবাদি পশু নিয়ে যাচ্ছিল। সেসময় ওই এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে চারণবিরোধী আইন লঙ্ঘনের জন্য পশুগুলোকে বাজেয়াপ্ত করেছিল কর্তৃপক্ষ। সুলেমান বলেন, ‘কমপক্ষে প্রায় ৫৪ জন তাত্ক্ষণিকভাবে মারা যায়। এছাড়াও অনেকে আহত হয়েছে।’ তবে বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে এব্যাপারে তিনি কিছুই বলেননি। তিনি উত্তেজনা হ্রাস করার উদ্দেশে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম