ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২২,  4:51 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২৫ এর একটি দল। জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব।

অভিযানে ৪ জনকে আটক করা হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম