ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২২,  6:45 PM

news image

ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতিপক্ষের হামলায় খোকন চন্দ্র শীল (৬৫) নিহত হয়েছেন। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঘটে হামলার ঘটনা। গতকাল শনিবার রাত ৯ টার দিকে উপজেলার মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, খোকনের সঙ্গে পুকুর নিয়ে বিরোধ চলছিল চাচাতো ভাই সঞ্জয় চন্দ্র শীলের। শনিবার রাতে প্রতিপক্ষরা পুকুরের মাছ জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। বাঁধা দিলে চাচাতো ভাই সঞ্জয় ও তাঁর স্ত্রী লিপি লোকজন নিয়ে খোকন ও তাঁর ছেলে সঞ্জিবকে মারধর করে।

এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোকন চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম