ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু

#

১৬ জুলাই, ২০২৬,  11:11 PM

news image

নরসিংদীর রায়পুরায়চান্দেরকান্দি ইউনিয়নে গোসল করতে নেমে একই সঙ্গে ৪ মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩ ), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বিলাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার বিরতির পর একসঙ্গে ছয়জন শিক্ষার্থী পাশের কাকন নদীতে গোসল করতে নামে। ছয়জনের মধ্যে দুইজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চারজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্য তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস ও হার্টবিট পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবর রহমান বলেন, ‘খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম