ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৫,  4:44 PM

news image

নরসিংদীর পলাশ উপজেলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক শাওন মিয়া (৩২) নামের এক আসামিকে  গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল খালিশকারটেক এলাকা থেকে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী তাকে গ্রেফতার করে। র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামী শাওন মিয়া নরসিংদীর পলাশ উপজেলার খালিশকারটেক এলাকার নাহিদ ওরফে নাহিদ ড্রাইভারের ছেলে। র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, নরসিংদী জেলার পলাশ থানার  মাদক মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আসামী শাওন মিয়া কারাবন্দী ছিল। গতবছরের ৬ আগস্ট তারিখে সে কারাগার থেকে পলায়ন করে আত্মগোপনে ছিল। পরবর্তীতে গাজীপুরের কোনাবাড়ী থানায় দায়েরকৃত জেল পলাতক মামলার এজাহারভুক্ত ১৯৪ নম্বর আসামি শাওন মিয়া। এছাড়া তার নামে হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর পলাশের খালিশিকারটেক থেকে শাওন মিয়াকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পলাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করে হয়েছে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম