ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

নয়াপল্টনে নূরে আলমের জানাজা সম্পন্ন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২২,  9:08 PM

news image

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় অনুষ্ঠিত এই জানাজায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। নয়াপল্টনে মরদেহ পৌঁছানোর আগেই নেতাকর্মীরা জানাজার জন্য অপেক্ষায় ছিলেন। মরদেহ আসার পর দুপুর ১টার সময় জানাজা হয়। পরে মরদেহ নিয়ে দলীয় নেতাকর্মীরা ভোলার উদ্দেশে রওনা দেন। জানাজা পরিচালনা করে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। এদিকে নুরে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সকাল থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড-খণ্ড করে নয়া পল্টনে জড়ো হন। এ ছাড়া ছাত্রদল নেতা নুরে আলম হত্যার প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। উল্লেখ্য, ভোলায় গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে গত রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরের মহাজনপট্টিতে বিক্ষোভ করে। ওই কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। আহত হন অর্ধশতাধিক। তাদের মধ্যে গুলিবিদ্ধ নুরে আলম রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম