ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনই মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৩,  7:57 PM

news image

ঢাকার ধামরাইয়ে নবীনগর গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। এঘটনায় সর্বশেষ বেঁচে থাকা হোসনা বেগমও (৩৫) মারা গেছেন। তার শরীরের ২৫% শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে পাঁচজনই মারা গেছেন, আর রইলো না কেউই।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল নয়টায় বার্ণ ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রথমে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা জোসনা। এরপর মারা যান সাদিয়া আক্তার। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির বাবা মনজুরুল। এবার এ ঘটনায় হোসনে আরারও মৃত্যু হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম