ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নন্দিপাড়ায়য় বদরুন্নেসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  4:51 PM

news image

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি বদরুন্নেছা মহিলা কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। হাসপাতালে মৃত শারমিনের চাচা হালিম সরকার জানান, খিলগাঁও নন্দিপাড়ায় তাদের নিজেদের বাড়ি। রাতে শারমিন নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় ফেমাস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় একটি ছেলের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। তবে সে কেন আত্মহত্যা করেছে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্বজনরা। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম