ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  4:16 PM

news image

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চরম উত্তেজনা দেখা দেয় চীনের সাথে। সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে ছয় স্থানে সামরিক মহড়া করে চীন। এ সময় তাইওয়ানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। চার দিনের নজিরবিহীন সেই সামরিক মহড়া শেষ হয়েছে রবিবার। এদিকে, তাইওয়ান ঘিরে মহড়া শেষ হতেই নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে নতুন এই সামরিক মহড়া শুরুর ঘোষণা দেয় চীন। এসব মহড়ায় তাজা গুলি ব্যবহার হবে।চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা জানিয়েছেম, পীত সাগরে মহড়া চলবে ১৫ আগস্ট পর্যন্ত। অন্যদিকে, চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই সাগরে ৮ আগস্ট থেকে এক মাস ধরে মহড়া চলবে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারও তাইওয়ান প্রণালী এবং আশপাশে ৬৬টি চীনা যুদ্ধবিমান এবং ১৪টি যুদ্ধ জাহাজের তৎপরতা দেখা গেছে। তবে তাইওয়ানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার দুপুরের পর থেকে তাদের বিমান এবং জাহাজ চলাচলের রুট খুলে দেওয়া শুরু হবে। তবে সোমবার সকাল পর্যন্ত বিমানগুলোকে চীনা মহড়ার কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হবে। সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি, ওয়াশিংটন পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম