ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন: শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশ

#

স্বাস্থ্য ডেস্ক

২৭ নভেম্বর, ২০২১,  6:42 PM

news image

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরকে নিষেধাজ্ঞা দিতে এ নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আফ্রিকা ও ইউরোপের যে সমস্ত দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সে সমস্ত দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে ব্যবস্থা নিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছি। করোনার নতুন ধরনটি প্রথম শনাক্ত হয় গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায়।

দেশটি ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল, হংকং ও বেলজিয়ামে ধরনটিতে সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার এক জরুরি বৈঠক শেষে নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার নতুন ধরন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে। কোয়ারেন্টিন জোরদারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও জাপান। এছাড়া দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ আফ্রিকাকে ‘রূপান্তরিত ভাইরাসের এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে দেশগুলোকে সতর্ক করেছে। শুক্রবার সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে বিভিন্ন দেশ যেন ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এবং বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ব্যাপারে সচেষ্ট হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম