ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নতুন জীবনে সবার দোয়া চাইলেন অপু বিশ্বাস

#

বিনোদন প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  9:35 PM

news image

ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস শুরু করলেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। পর্দায় এতদিন দর্শক তাকে নায়িকা হিসেবে দেখলেও এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন তিনি। ২০২১-২২ অর্থবছরে ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটি নির্মাণের জন্য নায়িকাকে চেক তুলে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বুধবার (২০ জুলাই) সিনেমাটি নির্মাণের জন্য প্রথম দফার চেক তুলে দেয়া হয় অপু বিশ্বাসকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব চেক তুলে দেন অভিনেত্রীকে। নায়িকা এদিন জানিয়েছেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই তাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’ সিনেমাটি নির্মাণ করা হবে ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’ এর ব্যানারে। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। তবে এতে কোন শিল্পীরা অভিনয় করবেন, তা এখনই প্রকাশ করতে চান না নায়িকা অপু বিশ্বাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম