ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নতুন চাকরি পেয়েছেন অ্যালান ডোনাল্ড

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৩,  4:44 PM

news image

অ্যালান ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসাররা দারুণ করছিলেন। তবে অনেকটা অভিমান নিয়েই বাংলাদেশের চাকরিটা ছেড়ে গেছেন ডোনাল্ড। বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করতে চাননি ডোনাল্ড, আগ্রহী ছিল না বিসিবিও।দেশে ফেরার দিন দশেকের ভেতরই নতুন চাকরি খুঁজে পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্সের বোলিং কোচ হয়েছেন ডোনাল্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছে লায়ন্স। এখানে পুরোনো সঙ্গীদেরও পাচ্ছেন ডোনাল্ড। বাংলাদেশের সাবেক হেড কোচ আরেক প্রোটিয়া রাসেল ডমিঙ্গো লায়ন্সের হেড কোচ হয়েছেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাশিম আমলাকে। এতদিন এই দায়িত্বে থাকা জেপি ডুমিনি যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচিং স্টাফে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্চের দিকে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। এরপর এক বছরে তাদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। যদিও বিশ্বকাপে পুরো দলের মতো পেসাররাও খুব ভালো কিছু করতে পারেননি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম