ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬,  5:14 PM

news image

ক্রিকেটার থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে এবার নতুন ভূমিকায় আসছেন সাকিব আল হাসান। প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি চালু করতে যাচ্ছেন একটি নতুন ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’। বর্তমানে রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বসেই তিনি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিগগিরই যাত্রা শুরু করবে এই প্ল্যাটফর্ম। ‘বিয়ন্ড বাংলা’ হবে একটি দ্বিভাষিক সংবাদমাধ্যম, যেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। যদিও বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে, তবে আন্তর্জাতিক পাঠকের কথা মাথায় রেখে ইংরেজি কনটেন্টও থাকবে সমান গুরুত্বে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও সাকিব নিজেই সরাসরি তত্ত্বাবধান করবেন এর কার্যক্রম। এই ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু লিখিত সংবাদ নয়, ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদন সব ধরনের খবরই গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। নতুন এই উদ্যোগ নিয়ে সাকিব বলেন, চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার। একজন ক্রীড়াবিদ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত সাকিব এবার গণমাধ্যমে প্রবেশ করে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন যা বাংলাদেশের মিডিয়া জগতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম