ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নতুন করে ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিলে সিপিজের উদ্বেগ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  10:43 PM

news image

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা এই আন্তর্জাতিক সংগঠনটির এশিয়া শাখা (সিপিজ এশিয়া) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায়। বিবৃতিটি সিপিজ এশিয়ার ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের সমর্থক বলে মনে করা আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী তথ্য মন্ত্রণালয়ের বাতিল করার খবরে সিপিজে উদ্বিগ্ন। সিপিজে বলেছে, সাংবাদিকদের কাজের জন্য তাঁদের নিশানা বানাতে প্রেস অ্যাক্রিডিটেশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত নয়। এর ফলে গণমাধ্যম সেন্সরশিপের ঝুঁকিতে পড়বে। ৩ নভেম্বর এক আদেশে ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানায় তথ্য অধিদপ্তর। এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে সিপিজে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম