ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নজর কেড়েছেন অপু বিশ্বাস

#

বিনোদন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২১,  5:00 PM

news image

ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ভক্তদের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। শনিবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। তাতেই নজর আটকে গেছে নেটিজেনদের। ছবি সাদা স্লিভলেস গাউনের সঙ্গে হালকা গোলাপি রঙের ব্লেজারে দেখা গেছে অপুকে। ভিন্ন হেয়ার স্টাইলের সঙ্গে মানানসই মেকাপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে সোনালি রঙের ঘড়ি, আঙুলে আংটি। সব মিলিয়ে নজর কেড়েছেন অপু বিশ্বাস। নেটিজেনদের ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে কমেন্টস বক্সে। এখন পর্যন্ত ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে ৪৮ হাজারের বেশি। ভক্তরাতো বটেই, সহকর্মীদের অনেকেও অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানিয়েছেন।  শেয়ার করা ছবিটি তুলেছেন রফিকুল ইসলাম র‍্যাফ। ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘হার-জিত না, খেলাটা আপনি কীভাবে খেলছেন সেটাই গুরুত্বপূর্ণ।’ তবে অভিনেত্রী কোন খেলার কথা বলেছেন, তা পরিষ্কার করেননি। হতে পারে ক্যাপশনটি ক্রিকেট প্রসঙ্গে অথবা বাস্তব জীবনকেন্দ্রিক। এদিকে সম্প্রতি অপু বিশ্বাস অভিনয় করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ শিরোনামের দুটি সিনেমায়। এর মধ্যে সম্পূর্ণ ক্যামেরা কাজ শেষ হয়েছে ‘ঈশা খাঁ’ সিনেমার। কিছু অংশ বাকি আছে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’, বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ও নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম