ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নজরকাড়া ডিজাইনে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন

#

স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩,  4:52 PM

news image

আর মাত্র ৩৭ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতের গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন করল পাকিস্তান। সোমবার (২৮ আগস্ট) পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। পাকিস্তান ক্রিকেট দল ‘মেন ইন গ্রিন’ নামে পরিচিত। নামের মতোই তাদের জার্সিতে সবুজ রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। জার্সির নাম রাখা হয়েছে ‘স্টার নেশন জার্সি’। জার্সির বাম দিকে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের লোগো, আর ডানদিকে রয়েছে পাকিস্তানের পতাকা ও একটি তারকা। জার্সি উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ বলেন, ‘এই জার্সি পাকিস্তানের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে। ইতোমধ্যেই পাকিস্তান দল ওয়ানডে ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছে। আমরা বুকে পাকিস্তানের তারকা এবং পতাকা রেখেছি; যা আমাদের পরিচয়ের প্রতিনিধিত্ব করে। আমি আশাবাদী আমাদের দল ভারতে বিশ্বকাপ জিতবে।’ পিসিবি চেয়ারম্যান আরও যোগ বলেন, ‘স্টার নেশন জার্সি একটি নিছক পোশাক নয়; তার চেয়ে বেশি কিছু বোঝায় এটা। এটি পাকিস্তানের ক্রিকেটের নায়কদের এবং তাদের অবিচল সমর্থকদের মধ্যে গভীর সংযোগকে মূর্ত করে। প্রতিটি তারকার উজ্জ্বলতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ক্রিকেটের কৃতিত্বের উজ্জ্বল আভাকে প্রতীকী করে তৈরি করা হয়েছে এই জার্সি। এটার নকশার দর্শন ক্রিকেটের শ্রেষ্ঠত্বের চেতনাকে ধারণ করে, প্রতিটি পাকিস্তানি ক্রিকেট উৎসাহীর সাথে গভীরভাবে অনুরণিত হয়।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। দলের অধিনায়ক বাবর আজম, বোলার শাদাব খান এবং ফাস্ট বোলার নাসিম শাহকেও ছবিতে দেখা যাচ্ছে। এছাড়াও ছবিতে মহিলা ক্রিকেটাররাও রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম