ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

নওগাঁয় ক্রেতাদের পদচারণায় জমজমাট মার্কেটগুলো

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  10:05 PM

news image

আর ক"দিন পর ঈদ। করোনার পর এবার ঈদে জমজমাট হয়ে উঠেছে নিয়ামতপুরের মার্কেটগুলো। উচ্চবিত্তের শপিংমল থেকে নিম্নবিত্তের ফুটপাত সবখানেই জমে উঠেছে ঈদের মার্কেট। শনিবার(৩০ এপ্রিল) নিয়ামতপুরের বেশ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা যায় ঈদের কেনাবেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। ক্রেতাদের পদচারণায় মুখরিত মার্কেটগুলো। এমনকি ফুটপাতের দোকানগুলোতেও নেই তিল ধারণের ঠাঁই। ঈদ মার্কেটে তরুণদের উপস্থিতি বেশী দেখা যায়। পোশাক, জুতা থেকে শুরু করে প্রসাধনী, টুপি এমনকি তৈজসপত্রের দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। তীব্র গরম উপেক্ষা করে মানুষ পছন্দের পোষাক এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে মার্কেট গুলোতে ভিড় জমাচ্ছে। উপজেলার সদরের মার্কেটের কাপড় ব্যবসায়ীরা বলেন, করোনার কারণে দুই বছর মানুষ ঠিক মতো মার্কেট করতে পারে নাই। তাই এবার ঈদ উপলক্ষে দোকান গুলোতে ক্রেতাদের চাপ অনেক বেশী। ক্রেতারা তাদের পছন্দ মতো ঈদের কেনাকাটা করছে।


দুপুরে গ্রাম থেকে সদরের মার্কেটে সন্তানদের ও স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে আসেন রানা। তিনি বলেন, গতবছর মার্কেটে আসা হয়না তাদের। গত ঈদে কেনাকাটা করতে না পেরে কিছুটা মন খারাপ ছিল। তাই এবছর ঈদের কয়েকদিন আগেই মার্কেটে এসেছেন পছন্দ মতো ঘুরে ঘুরে ঈদের কেনাকাটা করার জন্য। জুতার দোকান গুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। সদরের মার্কেটে জুতার দোকানে বন্ধুদের নিয়ে জুতা কিনতে আসেন সরকারী কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন। তিনি জানান, পাজামা পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পছন্দের জুতা কেনার জন্য এসেছেন তিনি। ফুটপাতের দোকান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নিম্ন আয়ের পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য সাধ্যমতো ঈদের কেনাকাটা করছেন ফুটপাতের দোকান গুলো থেকে। ফুটপাতের দোকান গুলোতে নিন্ম আয়ের মানুষ বেশী আসেন এবং কম দামে তাদের পছন্দের কেনাকাটা করেন বলে ফুটপাতের ব্যবসায়ীরা জানান। শুধু তাই না ঈদ আসলে মনে পড়ে বাঙালী পোশাক লুঙ্গি। বিক্রি বৃদ্ধি পাচ্ছে লুঙ্গি, টুপি, আতর, সুরমা ও জায়নামাজ। এসব দোকানীরা জানান, রোজার ঈদে দেশি টুপির পাশাপাশি চায়না, ওমানি, তুর্কি ও পাকিস্তানী টুপিও ভালো বিক্রি হয়। ৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে টুপি বিক্রি হচ্ছে। ঈদের আগের রাত পর্যন্ত বিক্রি হবে এসব সামগ্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম