ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ধ্বসে যাওয়া স্ল্যাব সংস্কার হওয়ায় চালু টঙ্গীব্রিজ।

#

নাসরিন পারভীন

২২ নভেম্বর, ২০২১,  3:45 AM

news image

টঙ্গীতে তুরাগ নদীর উপর টঙ্গী সেতুর ধ্বসে যাওয়া স্ল্যাব সংস্কার করে তাতে যান চলাচলের জন্য রোববার ২১ নভেম্বর দুপুর ১২টা নাগাদ সেতুটি উন্মুক্ত করে কর্তৃপক্ষ। এতে গত ১১দিন ধরে চলা জনদুর্ভোগ ও অসহনীয় যানজট থেকে মুক্তি মিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের। যান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল-মামুন। তিনি বলেন, বিআরটি কর্তৃপক্ষ সেতুটি সংস্কারের পর যান চলাচলের উপযোগী মর্মে ক্লিয়ারেন্স দেন। এরপর ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বয় করে বেলা ১২টার দিকে সেতুটিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

গত ৯ নভেম্বর রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর পুরনো স্ল্যাব ড্যামেজ থাকায় হঠাৎ স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচলে ধীরগতি এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। পরে বিআরটি কর্তৃপক্ষ ভাঙা অংশ মেরামত করে দিলে বুধবার সকাল ১০টার দিকে সেতুর দুই লেনে যানবাহন চলাচল শুরু করে। কিন্তু পরে ঝুঁকি বিবেচনায় বুধবার রাত ১টা থেকে ওই সেতুদিয়ে যান চলাচল পুরোদমে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্থ সেতুটি পরিদর্শন করে তার সংস্কারের জন্য ১২দিন সময় নেন। তাদের নেওয়া সময় অনুযায়ী ২১ নভেম্বর সেতুটিতে যান চলাচল শুরু হওয়ার কথা ছিলো।এদিকে শনিবার রাত ১২টার পর থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার কথা থাকলেও  সব দিক বিবেচনা করে  রাত ৯টার দিকে নির্ধারণ করা হয়। কিন্তু সংস্কার কাজ সম্পন্ন করতে না পারায় যান চলাচল শুরু সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম