ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, সকালেও চলছে গুঁড়িয়ে দেয়ার কাজ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:09 PM

news image

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকালে ৭টা ৪৫ মিনিটের দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষে এখনও ঘটনাস্থলে রয়েছেন । দেখা যায়, সারারাতে বাড়িটির অর্ধেক ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। বাড়ির বাকি অর্ধেক ভাঙার কাজ চলমান রয়েছে। বর্তমানে একটি এক্সেভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যায়। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া।  গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর  ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হয়ে রাত দশটার দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে ছাত্র-জনতা। যা এখন পর্যন্ত চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম