ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

#

নিজস্ব প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০২২,  9:17 PM

news image

শেরপুরের নকলা উপজেলায় বীজতলা থেকে ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মনেজ আলীর পুত্র। স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে নিজের বীজতলা থেকে আমন ধানের চারা তুলতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম