ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ধর্ষণের অভিযোগ প্রমাণিত, শাস্তির মুখে লামিচানে

#

স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৩,  4:34 PM

news image

নেপালের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত শেষে তাকে দোষী সাব্যস্ত করেছেন কাঠমান্ডু জেলা আদালত। জেলা আদালতের বিচারক শিশির রাজ ঢাকালের এক সদস্যের বেঞ্চ লামিচানেকে নিয়ে সিদ্ধান্ত জানান।  আদালত পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণের শিকার নারী নাবালিকা ছিলেন না। যদিও অভিযোগে বলা হয়েছিল, লামিচানে নাবালিকাকে ধর্ষণ করেছেন। শুনানিতে লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে লামিচানের বিরুদ্ধে এখনও চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হয়নি। হাইকোর্টে লড়াই চালিয়ে যেতে পারবেন তিনি। বর্তমানে ২০ লাখ নেপালি মুদ্রার বন্ডের বিনিময়ে জামিনে মুক্ত রয়েছেন তিনি। ২০২২ সালের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে সম্ভ্রমহানির অভিযোগ এনে এক কিশোরী মামলা করে। বিষয়টি তদন্ত করে তাকে গ্রেফতারে ওয়ারেন্ট জারি করে দেশটির প্রশাসন। আর এই ওয়ারেন্টের পরেই দেশটির ক্রিকেট বোর্ড এই লিগ স্পিনারকে নিষিদ্ধ করে। এরপর একই বছর ৪ নভেম্বর কাঠমান্ডুর জেলা আদালত লামিচানেকে জেলের নির্দেশ দিয়েছিলেন। তবে পরে হাইকোর্টে যান তিনি। যেখানে জামিন পেয়ে যান এই লেগ স্পিনার।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম