ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন বেঞ্জামিন মেন্দি

#

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০২৩,  5:06 PM

news image

অবশেষে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার বেঞ্জামিন মেন্দি। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা ডিফেন্ডার একটি ধর্ষণ ও আরেকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ থেকে রেহাই পেলেন। খবর আল জাজিরার। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেস্টার ক্রাউন কোর্টে তিন সপ্তাহ ধরে চলা বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার রায় ঘোষণা করেন জুরি ফোরম্যান। নির্দোষ প্রমাণিত হয়ে তখনই কান্নায় ভেঙে পড়েন মেন্দি। এর আগে, গত জানুয়ারিতে ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় মুক্তি পান তিনি। বাকি ছিল আরও দুইটি অভিযোগ। শেষ পর্যন্ত সেগুলোতেও নির্দোষ প্রমাণিত হলেন ২৮ বছর বয়সী খেলোয়াড়। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মেন্দি। ২০১৭ সালে সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে তিনি যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। তাদের হয়ে জিতেছিলেন তিনটি লিগ শিরোপাও। কিন্তু ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম