ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেফতার

#

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:00 PM

news image

ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছেন পুনে পুলিশ। বুধবার পুনে থেকে গ্রেফতার করা হয় তাকে। খবর এনডিটিভির। ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ১১ আগস্ট এক হাউস পার্টিতে অভিনেতা আশিস কপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও গ্রেফতারে দেরির কারণ জানতে চাইলে পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগের পর থেকেই আশিস পলাতক ছিলেন। তবে তার গতিবিধি পুলিশের নজরদারিতে ছিল। তিনি আরও জানান, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থাকা যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি। তবে, আশিসকে গ্রেফতার করা হলেও অভিযোগকারীর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে জানান তিনি। প্রথমে অভিযোগকারী জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। তবে সাত দিন পর, ১৮ আগস্ট তিনি বয়ান পরিবর্তন করে বলেন, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন। এ ঘটনায় শুরুতে পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করেছে। তবে আশিসকে জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম