ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দ্বিতীয় পুত্রের মা হলেন অভিনেত্রী প্রসূন

#

বিনোদন প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৫,  5:00 PM

news image

লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ আবারও মা হয়েছেন। গত ২৭ জানুয়ারি তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। বর্তমানে মা-সন্তান দুইজনই সুস্থ রয়েছেন। জানা গেছে, রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এর আগে, ২০২২ সালে প্রথমবার মা হয়েছিলেন এ অভিনেত্রী। ওই সন্তানও ছেলে। এবার দ্বিতীয়বার মা হলেন।  এবারের অনুভূতি প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম। তিনি আরও বলেন, এবার দ্বিতীয় সন্তানের মা হলাম। এবার সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি এখন। প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি।  ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ তাঁকে ‘পদ্মাপুরাণ’ সিনেমায় দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম