ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

দৌলতদিয়া-পাটুরিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  5:19 PM

news image

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশকিছু যানবাহন আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সোয়া ৯টার দিকে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো নৌপথ।

এতে নৌ-দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল আটটায় ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সমায় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ৯টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে করে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতে করে দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এ-নৌপথে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম