ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় বিমানবন্দর থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

#

আরিফ প্রধান

২০ জানুয়ারি, ২০২২,  4:18 AM

news image

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ইমিগ্রেশন পুলিশ রাব্বিকে গ্রেপ্তার করার পর শ্রীপুর থানা পুলিশের কাছে  সোপর্দ করেন। রাব্বি (২৪) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের মাওনা গ্রামের শামছুল হকের ছেলে। ধর্ষণের শিকার কিশোরী স্থানীয়  একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। কিশোরীর পরিবার জানান,

কিশোরীর বাবা অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, ২০২০ সালের ২৬ নভেম্বর ভোরে কিশোরী ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে কিশোরীর মা স্বামীর কাছে চলে যান। ৩০ নভেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের গেলে ওৎ পেতে থাকা রাব্বি জোরকরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।  ঘটনা মিমাংসার কথা বলে  টালবাহানা শুরু করলে ২০২১ সালের ২৭ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, মামলার পর থেকে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনেক স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তকালে জানাজায় আসামি রাব্বি দেশের বাহিরে যাবার চেষ্টা করছে। বিষয়টি জানার পর রাব্বি  পাসপোর্ট নাম্বারসহ যাবতীয় তথ্য ইমিগ্রেশন পুলিশকে জানানো হয়।পরে মঙ্গলবার ১৮ জানুয়ারি সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান,আসামি রাব্বিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম