ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

দেশে বুস্টার ডোজের আওতায় ৫ কোটি ৬৭ লক্ষাধিক মানুষ

#

স্বাস্থ্য ডেস্ক

০৯ অক্টোবর, ২০২২,  5:47 PM

news image

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন। রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশে প্রথম ডোজ পেয়েছেন ৪৩ হাজার ২৪৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ হাজার ২৯৫ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন। ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম