ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

দেশে ফিরেছেন শাকিব খান

#

বিনোদন প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  8:43 PM

news image

দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। আজ দুপুর ১২ টা ৩৮ মিনিতে দেশের মাটিতে পা রাখেন। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হোন এ অভিনেতা। গণমাধ্যমকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান। পাশেই শত শত ভক্তদের উপস্থিতিতে মুগ্ধ হোন দেশসেরা এই নায়ক। সবার দিকে তাকিয়ে বললেন, ‘এই ৯ মাস ভক্তদের ভালোবাসা মিস করেছি। এই ভালোবাসা উপেক্ষা করা যায় না। ’ দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে শাকিব বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ, অভিভূত। শাকিব খানকে বহির্গমণ পথ হতে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিপুলসংখ্যক ভক্তদের উপস্থিতির কারণে আগে থেকে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। শাকিবকে বরণ করতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় জমতে শুরু করে। সমবেত হতে শুরু করে ভক্তরা। দুপুর সোয়া দুইটা পর্যন্তও শাকিব খান বিমানবন্দরেই অবস্থান করেন। এর আগে ধাপে ধাপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দূর থেকে সমবেত ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।  বিমানবন্দর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েক হাজার ভক্ত সেখানে সমবেত হয়েছেন।    মিরপুর থেকে আরিয়ান, আরিফ, রায়হান, মাসুম সকলেই সংঘবদ্ধভাবে এসেছেন। জানালেন প্রিয় নায়ককে বরণ করতে এসেছেন তারা। এমন ছোট ছোট অনেকগুলো দল এসে শাকিব খানকে বরণ করতে। শাকিবের দেশে ফেরা নিয়ে বিমানবন্দরে ভক্তরা সমবেত হবে তা আগে জানা গিয়েছিল। এর আগে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ইতোমধ্যে দুই হাজার ভক্ত বিমানবন্দরে উপস্থিত হবে এটা নিশ্চিত। তবে যেভাবে ভক্তরা আগ্রহ দেখাচ্ছে তাতে মনে হচ্ছে সংখ্যা আরো বাড়বে বলেই অভিমত সূত্রের। সূত্রটি কালের কণ্ঠকে বলেছিল, দেশীয় চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে। এখানে শাকিব খানের অনেক করণীয় রয়েছে। ভক্তরা তাই প্রিয় নায়কের কাছ থেকে আগামীর পরিকল্পনা শুনতে চায়। যার ফলে সবাই সংঘবদ্ধ হচ্ছে। কয়েক হাজার ভক্ত সমবেত হবে। গতকাল যুক্তরাষ্ট্রে ৯ মাস থাকার অভিজ্ঞতার আলোকে শাকিব বলেন, এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তাঁরা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাঁদের সকাল। দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। মঙ্গলবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম