ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

দেশে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২২,  4:30 PM

news image

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এটি ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু। মৃত ব্যক্তি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। এ নিয়ে বর্তমানে রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি ৮০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৯৭ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে ১০৬, বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি চারজন চিকিৎসা নিচ্ছেন। তাদের একজনের মৃতু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পযন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম