ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

দেশে করোনায় আজ মৃত্যু শূন্য, নতুন শনাক্ত ১০০

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  10:46 PM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনে। এসময়ের মধ্যে নতুন করে কারোর মৃত্যু হয়নি। করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জন মারা গেছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৬৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম