ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশে করোনায় আক্রান্ত আরও ৩৩ জন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  10:21 PM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন। এ ছাড়া নতুন কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৩১ জনে অপরিবর্তিত রয়েছে। বুধবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম