ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দেশে এতসংখ্যক আগুনের ঘটনা ভীতি সৃষ্টি করছে : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  9:06 PM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈশাখের ধান ঘরে উঠে গেলে আগামী মাস থেকে দ্রব্যমূল্যের দাম কমে আসবে, ইতিহাস তাই বলে। চালের দামই মূল্যস্ফীতির প্রধান কারণ। গরিব দেশে ভাতই বেশি খায় মানুষ। আশা করছি মে মাসে দ্রব্যমূল্যের দাম কমে যাবে।শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসুস্থদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪৬ জন রোগীকে সরকারের দেওয়া ১ কোটি ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এম এ মান্নান বলেন, দেশে আগুন সন্ত্রাসের ইতিহাসের আছে। এতসংখ্যক আগুনের ঘটনা ভীতি সৃষ্টি করছে। এর পিছনে কিছু আছে কি না, সরকার অবশ্যই খতিয়ে দেখবে। আগুন সন্ত্রাসের কথা ভুলে যাইনি আমরা, আমাদের ইতিহাসে আগুন সন্ত্রাস আছে। তিনি আরও বলেন, যারা যেকোনো মূল্যে সরকার পাল্টাতে চায় নিয়মকানুনের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ গায়ের জোরে। থাকতে দেব না, চলে যেতে হবে এই বলে আমাদের ধমক দেয়। এই ধরনের কথাবার্তা গণতন্ত্রের মূলমন্ত্র নয়। এই ধারার মধ্যে অতি উৎসাহে কেউ কিছু করছে কি না সরকারের দেখা উচিত। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদসহ অন্যান্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম