ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২২,  6:33 PM

news image

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে; সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস,

যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।সরেজমিনে দেখা যায়, ভোরে হঠাৎ কুয়াশার মাত্রা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে এ জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো খানিকটা উঁকি দিলেও উত্তাপ নেই। ফলে কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে তারা সময় মতো কাজে যোগ দিতে পারছেন না। তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সকলে অন্যদিনের তুলানায় কুয়াশা ও শীতের তীব্রতা বেশি দেখা গেছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম