ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

#

২১ ডিসেম্বর, ২০২১,  4:34 PM

news image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজার নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরীর নাম মামুন মিয়া (৬০)। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। তিনি জানান,

ভোররাতের দিকে মামুন প্লাগ স্ট্যান্ড নামাতে যায়। হাত ফসকে প্লাগ স্ট্যান্ডটি বিল্ডিংয়ের পাশে থাকা ৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে গিয়ে পড়ে। সাথে সাথেই তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন,  ইস্টার্ন ইয়াকুব প্লাজায় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম