ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  4:27 PM

news image

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ দ্বিতীয়তে রয়েছে ঢাকা। সোমবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬১। রোববার ১৫৮ স্কোর নিয়ে এ তালিকায় ঢাকার অবস্থান ছিল প্রথমে। একিউআই স্কোর ১৬৬ নিয়ে এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোরও ১৬১। চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, স্কোর ১৫৩। আর ১৩৭ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে ভারতের দিল্লি। প্রতিদিন বিশ্বের দূষিত শহরগুলোর বাতাসের মান নিয়ে তথ্য দেয় একিউআই। বাতাসে প্রতি ঘনমিটারে ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরা হয়। পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ও ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম