ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দূষণের সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:17 PM

news image

দূষণের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু। শহরের বাতাস আজও বিপজ্জনক। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য দিয়েছে। ৩২৯ স্কোর নিয়ে আজ (শনিবার) আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার শীর্ষে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঢাকা। গতকালও (শুক্রবার) ঢাকার বায়ু ছিল বিপজ্জনক, স্কোর ছিল ৩৩৫। শনিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩০৯ স্কোর নিয়ে ঢাকার পরের অবস্থানে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঘানার আক্রা। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে চীনের বেইজিং। তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৬ষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, স্কোর ১৮৭। এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম